দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই। তাই, দূতাবাসে আগমনের সময় প্রয়োজনীয় কাগজপত্র এর প্রিন্ট কপি সংগ্রহে রাখার অনুরোধ করা হলো। The Embassy does not have printing facilities. Therefore, before visiting the Embassy, applicant is requested to keep printed copies of the necessary documents

দূতাবাসে সশরীরে কাগজপত্র জমাদানের সময় সকাল ১০টা থেকে ১টা এবং সংগ্রহের সময় দুপুর ২ টা থেকে ৪ টা, In-person document submission time 10 AM- 1 PM and collection time 2 PM- 4 PM at the Embassy

This content was last updated on: Monday, November 2, 2026 at 06:49 PM

Requirements for passport (child under 6 years)

Content: Pages

(For English, please see below)

পাসপোর্ট আবেদনের সুবিধা ও এই পেজটি দেখার সুবিধার জন্য জন্য ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহার করুন

Use desktop/laptop for ease of applying Passport and better view of the page

পাসপোর্টের জন্য প্রয়োজনীয়

(৬ বছরের কম বয়সী শিশু)

ই-পাসপোর্ট অথবা MRP থেকে ই-পাসপোর্টে রূপান্তরের জন্য

বাংলাদেশি ডিজিটাল জন্মসনদ থাকা সুইডেন, নরওয়ে অথবা ফিনল্যান্ডে বসবাসরত যেকোনো বাংলাদেশি নাগরিক (৬ বছরের কম বয়সী) সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। যদি বর্তমান পাসপোর্ট থাকে তবে আন্তর্জাতিক ভ্রমণের উপযোগিতা বিবেচনায় আবেদনকারীকে তার বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে আট (০৮) মাস আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ: ৬ বছরের কম বয়সী আবেদনকারীদের বায়োমেট্রিক নিবন্ধনের প্রয়োজন নেই।


ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (দূতাবাসে সশরীরে জমা দিতে পারেন অথবা ডাকযোগে প্রেরণ করতে পারেন):

বি.দ্র.: দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই।

  1. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি (বারকোডসহ)। আবেদনপত্র পূরণের জন্য ভিজিট করুন: www.epassport.gov.bd

  2. মূল বাংলাদেশি MRP/ই-পাসপোর্ট (যদি থাকে) এবং তথ্য পাতার ১ (এক) সেট ফটোকপি। পাসপোর্ট হারিয়ে গেলে পুলিশ রিপোর্ট প্রয়োজন।

  3. আবেদনকারীর ডিজিটাল জন্মসনদের (ইংরেজি সংস্করণ) কপি [কেবলমাত্র মূল সনদের কপি গ্রহণযোগ্য]

  4. আবেদনকারীর বাবা ও মা এর পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র (NID) এবং রেসিডেন্স পারমিট এর কপি

  5. আবেদন ফি জমার ব্যাংক রসিদ (নগদ গ্রহণযোগ্য নয়, কেবলমাত্র অফলাইন পেমেন্ট গ্রহণযোগ্য। পাসপোর্ট ফি এবং ব্যাংক অ্যাকাউন্ট নিম্নে দেয়া আছে)

  6. সাম্প্রতিক তোলা সাদা পটভূমিতে ৩আর (3R) সাইজের রঙিন ছবি (কেবলমাত্র ৬ বছরের কম বয়সী আবেদনকারীদের জন্যই প্রযোজ্য) – ছবি তোলার বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন


আবেদন ফি (ফি অফেরতযোগ্য):


৪৮ পৃষ্ঠা এবং ০৫ বছরের মেয়াদ: ১১০০ সুইডিশ ক্রোনা


(দূতাবাসে জরুরি পাসপোর্ট সরবরাহ সম্ভব নয় এবং জরুরি পাসপোর্টের জন্য কোনরূপ এক্সপ্রেস ফি প্রদান না করার পরামর্শ দেওয়া হচ্ছে)

ব্যাংক সংক্রান্ত তথ্য:


সুইডেনের মধ্যে


নরওয়ে ও ফিনল্যান্ড থেকে

Bank Giro number:131-2438,

Nordea Bank


Embassy of Bangladesh, Stockholm

Account No. 3256 17 13415

IBAN No. SE3230000000032561713415

SWIFT CODE: NDEASESS

Nordea Bank AB

171 21Solna, Sweden


প্রক্রিয়াকরণের সময়:

  • আনুমানিক প্রক্রিয়াকরণের সময় ৬-৮ সপ্তাহ। বিভিন্ন কারণে কিছু আবেদন প্রক্রিয়াকরণে সময় লাগতে পারে (পুলিশ ভেরিফিকেশন, তথ্য পরিবর্তন ইত্যাদি)


  • আবেদন জমাদানের সময় (দূতাবাসে সশরীরে): ১০টা- ১টা

  • পাসপোর্ট সংগ্রহের সময়ঃ ২টা থেকে ৪টা (দূতাবাসে সশরীরে)

  • ডাকযোগে পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা নেই


পাসপোর্ট আবেদনের পদ্ধতি


১ম ধাপঃ প্রয়োজনীয় কাগজপত্রসমূহ জোগাড় করুন


২য় ধাপঃ অনলাইনে পাসপোর্টের আবেদন করুন। আবেদনের সময় পেমেন্ট অপশনে অফলাইন নির্বাচন করুন।


৩য় ধাপঃ অনলাইনে আবেদন শেষে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিন।


৪র্থ ধাপঃ প্রয়োজনীয় কাগজপত্রসমূহ ও ফি জমা দেয়ার রসিদ এর কপিগুলো প্রিন্ট করে গুছিয়ে দূতাবাসের ঠিকানায় ডাকযোগে পাঠান বা সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সশরীরে জমা দিন। এসময় বিশেষ করে ছবির ক্ষেত্রে নির্দেশনাগুলো ভালোভাবে অনুসরণ করুন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ: ৬ বছরের কম বয়সী আবেদনকারীদের বায়োমেট্রিক নিবন্ধনের প্রয়োজন নেই বিধায় সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই। ছবিসহ আবেদনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র ডাকযোগে প্রেরণ করা যাবে। সকল কাগজপত্র ডাকযোগে প্রেরণ করলে আবেদনকারীকে বা তাঁর পক্ষে অন্য কাউকে আবেদনের জন্য দূতাবাসে আসার প্রয়োজন নেই। কেবল পাসপোর্ট সংগ্রহের জন্য উপস্থিতি প্রয়োজন হবে।

পাসপোর্ট আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ

  • আবেদনপত্র পূরণ করার সময়, আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে একটি বিদেশী (সুইডেন/ফিনল্যান্ড/নরওয়ে) ঠিকানা এবং স্থায়ী ঠিকানা হিসেবে একটি বাংলাদেশী ঠিকানা ব্যবহার করতে হবে।

  • পাসপোর্ট আবেদনপত্র পূরণ করার সময় পেমেন্ট অপশনে অবশ্যই অফলাইন পেমেন্ট নির্বাচন করতে হবে। তারপর এই পেজে প্রদত্ত আবেদন ফি ও ব্যাংক সংক্রান্ত তথ্য অনুসরণ করে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ফি পরিশোধ করতে হবে।

  • যদি আবেদনকারীর বর্তমান এমআরপি বা ই-পাসপোর্ট এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দিয়ে ইস্যু করা হয়ে থাকে, তবে আবেদনকারীকে অবশ্যই পরবর্তী পাসপোর্টের জন্য এনআইডি দিয়ে আবেদন করতে হবে। যদি বর্তমান পাসপোর্টটি জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ইস্যু করা হয়ে থাকে, তবে আবেদনকারী জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

  • ৬ বছরের কম বয়সী শিশুর ছবি তোলার ক্ষেত্রে দূতাবাসের ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন

  • পাসপোর্টের আবেদনের সময় "Payment Options” এ "Offline Payment” নির্বাচন করে SEK-এ নির্ধারিত পাসপোর্ট ফি (যা উপরে প্রদত্ত) দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে (উপরে প্রদত্ত) পরিশোধ করার পরামর্শ দেয়া যাচ্ছে। এই ফি ব্যতীত আর কোন ফি পরিশোধের প্রয়োজন নেই।

পাসপোর্ট সংগ্রহ

পাসপোর্ট সংগ্রহের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন

Requirements for Electronic Passport (child under 6 years)



For new Passport/ conversion of MRP to e-Passport/ re-issue of e-passport

Any Bangladeshi citizen residing in Sweden, Norway and Finland with Bangladeshi Digital Birth Certificate/NID can apply at the Embassy of Bangladesh in Sweden for a new e-Passport. The applicant is advised to apply for a passport at least eight (08) months prior to the expiry date of the current passport, at their discretion.

Very Important: Please note that applicant aged 6 or over must be present in-person at the Embassy for biometric enrollment. Applicant aged below 6 does not require biometric enrollment.


Documents required for e-Passport (to be submitted by post or in-person at the Embassy office hours):

The Embassy does not have the facility to print documents

  1. Printed copy of the filled-in online application form (with barcode). To fill out the application, please visit: www.epassport.gov.bd

  2. 01 (one) set photocopy of the information page/pages of the original Bangladeshi Passport (MRP or e-passport, if any). For lost passport (if any), a police report is required.

  3. Photocopy of applicant’s Digital Birth Certificate (English version). Only copy of original birth certificate is accepted.

  4. Copies of the NID/Passport and residence permits of the parents (father and mother) of the child

  5. Bank payment receipt of application fee. (Cash/Card is not accepted, only bank transfer after selecting offline payment during online passport application)

  6. Recently taken 3R sized color photograph with white background (only applicable for the applicants aged below 6)- to see detail specification of the photo, click here

Application Fees for child under 6 years(non-refundable):

48 pages and 05 years validity: SEK 1100.00

(Emergency passport delivery is not possible at the Embassy & it is advised not to pay the Express Fee for Emergency passport delivery)


Bank details:


Within Sweden

From Norway and Finland

Bank Giro number: 131-2438,

Nordea Bank

Embassy of Bangladesh, Stockholm

Account No. 3256 17 13415

IBAN No. SE3230000000032561713415

SWIFT CODE: NDEASESS

Nordea Bank AB

171 21 Solna, Sweden

Processing time:

  • Estimated processing time is 6-8 weeks. Some applications may require longer processing time depending on variables (Police verification, information change etc)

  • Application submission time (in-person at the Embassy): 10:00 AM to 01:00 PM

  • Passport delivery time: 02:00 PM to 04:00 PM

  • Postal delivery is not available


Important Tips regarding Passport Application

  • While filling in the application form, the applicant must use a foreign address as the present address and use a Bangladeshi address as the permanent address.

  • Offline payment must be selected in the payment option while filling in the passport application.

  • If the applicant’s current MRP or e-passport is issued with NID, the applicant must apply the next passport with NID. If the current passport was issued with the birth registration no., the applicant can apply for the new passport with the birth registration or NID

  • Kindly thoroughly follow the specifications mentioned on the Embassy's website regarding baby's photo

  • It is recommended to pay the prescribed passport fee in SEK (given above) to the embassy's bank account (given above) by selecting "Offline Payment" in "Payment Options" during the passport application process. No other fees are required.


Passport Collection

Click here to see details of Passport collection process

Accessibility

Download Screen Reader