দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই। তাই, দূতাবাসে আগমনের সময় প্রয়োজনীয় কাগজপত্র এর প্রিন্ট কপি সংগ্রহে রাখার অনুরোধ করা হলো। The Embassy does not have printing facilities. Therefore, before visiting the Embassy, applicant is requested to keep printed copies of the necessary documents

দূতাবাসে সশরীরে কাগজপত্র জমাদানের সময় সকাল ১০টা থেকে ১টা এবং সংগ্রহের সময় দুপুর ২ টা থেকে ৪ টা, In-person document submission time 10 AM- 1 PM and collection time 2 PM- 4 PM at the Embassy

This content was last updated on: Sunday, November 1, 2026 at 07:02 PM

Requirements for passport (6+ years)

Content: Pages

(For English, please see below)

পাসপোর্ট আবেদনের সুবিধা ও এই পেজটি দেখার সুবিধার জন্য জন্য ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহার করুন

Use desktop/laptop for ease of applying Passport and better view of the page

পাসপোর্টের জন্য প্রয়োজনীয় (৬+ বয়সীদের জন্য)

ই-পাসপোর্ট অথবা MRP থেকে ই-পাসপোর্টে রূপান্তর এর জন্য

বাংলাদেশি ডিজিটাল জন্মসনদ অথবা জাতীয় পরিচয়পত্র (NID) থাকা সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডে বসবাসরত যেকোনো বাংলাদেশি নাগরিক সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীকে তার বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে আট (০৮) মাস আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (দূতাবাসে বায়োমেট্রিক নিবন্ধনের সময় জমা দিতে হবে):

দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই। তাই দূতাবাসে আগমনের সময় নিম্নে উল্লিখিত কাগজপত্র এর প্রিন্ট কপি সংগ্রহে রাখার অনুরোধ করা হলোঃ

  1. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি (বারকোডসহ)। আবেদনপত্র পূরণের জন্য এখানে ক্লিক করুন

  2. বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ, ছবি, আইরিস শনাক্তকরণ) প্রদানের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণের প্রিন্ট কপি।

  3. মূল বাংলাদেশি পাসপোর্ট (MRP অথবা ই-পাসপোর্ট) এবং তথ্য পাতার ১ (এক) সেট ফটোকপি। পাসপোর্ট হারিয়ে গেলে পুলিশের রিপোর্ট প্রয়োজন।

  4. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা ডিজিটাল জন্মসনদ (ইংরেজি সংস্করণ) এর ফটোকপি। [কেবলমাত্র মূল জন্মসনদ এর কপি গ্রহণযোগ্য]

  5. আবেদনকারীর রেসিডেন্ট পারমিট অথবা বিদেশি আইডি এর ফটোকপি।

  6. বৈধ বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান রেজিস্ট্রেশন কাগজের কপি। (ছাড় কেবলমাত্র স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।

  7. প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র (বিবাহ/তালাক সনদপত্র ইত্যাদি)

  8. আবেদন ফি জমার ব্যাংক রসিদ। (নগদ/কার্ড গ্রহণযোগ্য নয়, কেবলমাত্র অফলাইন ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ্য)।

আবেদন ফি (ফি অফেরতযোগ্য):

সাধারণ আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি:

  • ৪৮ পৃষ্ঠা এবং ০৫ বছরের মেয়াদ: ১১০০ সুইডিশ ক্রোনা (সব আবেদনকারীর জন্য প্রযোজ্য)

  • ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ: ১৩৭৫ সুইডিশ ক্রোনা (কেবলমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য)

  • ৬৪ পৃষ্ঠা এবং ০৫ বছরের মেয়াদ: ১৬৫০ সুইডিশ ক্রোনা (কেবলমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য)

  • ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ: ১৯২৫ সুইডিশ ক্রোনা (কেবলমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য)

শিক্ষার্থীদের জন্য ই-পাসপোর্ট ফি (কেবলমাত্র স্নাতক ও স্নাতকোত্তর):

  • ৪৮ পৃষ্ঠা এবং ০৫ বছরের মেয়াদ: ৩৩০ সুইডিশ ক্রোনা

  • ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ: ৫৫০ সুইডিশ ক্রোনা

  • ৬৪ পৃষ্ঠা এবং ০৫ বছরের মেয়াদ: ১৬৫০ সুইডিশ ক্রোনা

  • ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ: ১৯২৫ সুইডিশ ক্রোনা

(দূতাবাসে জরুরি পাসপোর্ট সরবরাহ সম্ভব নয় এবং জরুরি পাসপোর্টের জন্য কোনরূপ এক্সপ্রেস ফি প্রদান না করার পরামর্শ দেওয়া হচ্ছে)

ব্যাংক সংক্রান্ত তথ্য:

সুইডেনের মধ্যে

নরওয়ে ও ফিনল্যান্ড থেকে

Bank Giro number: 131-2438, Nordea Bank


Embassy of Bangladesh, Stockholm

Account No. 3256 17 13415

IBAN No. SE3230000000032561713415

SWIFT CODE: NDEASESS

Nordea Bank AB

171 21 Solna, Sweden


প্রক্রিয়াকরণের সময়:

  • আনুমানিক প্রক্রিয়াকরণের সময় ৬-৮ সপ্তাহ। বিভিন্ন কারণে কিছু আবেদন প্রক্রিয়াকরণে সময় লাগতে পারে (পুলিশ ভেরিফিকেশন, তথ্য পরিবর্তন ইত্যাদি)

  • কাগজপত্র জমাদানের সময় (দূতাবাসে সশরীরে): ১০টা- ১টা (যদি কোন অতিরিক্ত তথ্য/কাগজ জমা দিতে হয়)

  • পাসপোর্ট সংগ্রহের সময়ঃ ২টা থেকে ৪টা (দূতাবাসে সশরীরে)

  • ডাকযোগে পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা নেই

পাসপোর্ট আবেদনের পদ্ধতি

১ম ধাপঃ প্রয়োজনীয় কাগজপত্রসমূহ জোগাড় করুন

২য় ধাপঃ অনলাইনে পাসপোর্টের আবেদন করুন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন। আবেদনের সময় পেমেন্ট অপশনে অফলাইন নির্বাচন করুন।

৩য় ধাপঃ অনলাইনে আবেদন শেষে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিন।

৪র্থ ধাপঃ প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেয়ার রসিদ এর প্রিন্ট করা কপিগুলো গুছিয়ে নিন। অনলাইনে আবেদনের সময় নির্বাচনকৃত অ্যাপয়েন্টমেন্ট এর তারিখ ও সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে প্রিন্ট কপিগুলো জমা দিন। এই সময়েই আপনার ছবি ও বায়োমেট্রিক তথ্য নেয়া হবে। তাই ইউনিফর্ম/সাদা/হালকা রং এর পোশাক এর বদলে গাঢ় রং এর পোশাক পরে আসার অনুরোধ জানানো হলো।


অত্যন্ত গুরুত্বপূর্ণ: ৬ বছর বা তার বেশি বয়সী আবেদনকারীকে বায়োমেট্রিক নিবন্ধনের জন্য সশরীরে দূতাবাসে উপস্থিত থাকতে হবে। ৬ বছরের কম বয়সী আবেদনকারীদের বায়োমেট্রিক নিবন্ধনের প্রয়োজন নেই বিধায় সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই।

পাসপোর্ট আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ

  • আবেদনপত্র পূরণ করার সময়, আবেদনকারীকে বর্তমান ঠিকানা হিসেবে একটি বিদেশী (সুইডেন/ফিনল্যান্ড/নরওয়ে) ঠিকানা এবং স্থায়ী ঠিকানা হিসেবে একটি বাংলাদেশী ঠিকানা ব্যবহার করতে হবে।

  • পাসপোর্ট আবেদনপত্র পূরণ করার সময় পেমেন্ট অপশনে অবশ্যই অফলাইন পেমেন্ট নির্বাচন করতে হবে।

  • যদি আবেদনকারীর বর্তমান এমআরপি বা ই-পাসপোর্ট এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দিয়ে ইস্যু করা হয়ে থাকে, তবে আবেদনকারীকে অবশ্যই পরবর্তী পাসপোর্টের জন্য এনআইডি দিয়ে আবেদন করতে হবে। যদি বর্তমান পাসপোর্টটি জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ইস্যু করা হয়ে থাকে, তবে আবেদনকারী জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

  • দূতাবাসে পাসপোর্টের ছবি তোলার জন্য আসার সময় ইউনিফর্ম, সাদা/হালকা রঙের পোশাক পরিহার করার অনুরোধ জানানো যাচ্ছে।

Requirements for Electronic Passport (6+ years)



For new e-Passport/ conversion of MRP to e-Passport/ re-issue of e-passport

Any Bangladeshi citizen residing in Sweden, Norway and Finland with Bangladeshi Digital Birth Certificate/NID can apply at the Embassy of Bangladesh in Sweden for a new e-Passport. The applicant is advised to apply for a passport at least eight (08) months prior to the expiry date of the current passport, at their discretion.


Documents required for e-Passport (to be submitted while visiting the Embassy for biometric enrollment):

The Embassy does not have the facility to print documents. Therefore, before visiting the Embassy, the applicant is requested to keep printed copies of the following documents with him/her:

  1. Printed copy of the filled-in online application form (with barcode). To fill out the application, please visit: www.epassport.gov.bd

  2. A printed copy of your online appointment confirmation to provide biometric data (fingerprint, photo, iris recognition).

  3. Original Bangladeshi Passport (MRP or e-passport) and 01 (one) set photocopy of the information page/pages. For lost passport, a police report is required.

  4. Photocopy of applicant’s National ID Card or Digital Birth Certificate (English version). Only copy of original birth certificate is accepted.

  5. Photocopy of applicant’s residence permit or foreign ID.

  6. Photocopy of valid university student ID card and copy of current registration paper (The discount is applicable to honours and master's students only).

  7. Other relevant documents as per requirement (marriage certificate, divorce certificate, etc).

  8. Bank payment receipt of application fee. (Cash/Card is not accepted, only bank transfer)

Application Fees:

Following are the application fees (Fees are non refundable)

e-Passport fees for General Applicants:

48 pages and 05 years validity: SEK 1100.00 (applied for all applicants)

48 pages and 10 years validity: SEK 1375.00 (applied only for 18 years and above)

64 pages and 05 years validity: SEK 1650.00 (applied only for 18 years and above)

64 pages and 10 years validity: SEK 1925.00 (applied only for 18 years and above)


e-Passport fees for Students (Honours and Master's only):

48 pages and 05 years validity: SEK 330.00

48 pages and 10 years validity: SEK 550.00

64 pages and 05 years validity: SEK 1650.00

64 pages and 10 years validity: SEK 1925.00

(Emergency passport delivery is not possible at the Embassy & it is advised not to pay the Express Fee for Emergency passport delivery)


Bank details:

Within Sweden

From Norway and Finland

Bank Giro number: 131-2438,

Nordea Bank

Embassy of Bangladesh, Stockholm

Account No. 3256 17 13415

IBAN No. SE3230000000032561713415

SWIFT CODE: NDEASESS

Nordea Bank AB

171 21 Solna, Sweden

Processing time:

  • Estimated processing time is 6-8 weeks. Some applications may require longer processing time depending on variables (Police verification, information change etc)

Collection of E-passports:

  • Applicants aged 18 or over must visit the Embassy to collect e-Passport. They must bring their existing Bangladesh passport and original enrollment slip to collect the passport. Parents of applicants aged below 18 can come to the embassy to collect the passports of their child. The parents must bring their ID and enrollment slip/Online Registration ID (OID) to collect their child’s passport.

  • An authorized person by the applicant may collect e-Passport on applicant’s behalf. In that case, an authorization letter containing particulars of the applicant and authorized person is required (Letter download link). The authorized person must bring his Original Bangladeshi passport or NID or Foreign ID card with him or her. In addition, the authorized person will have to bring the existing Bangladeshi passport and the original enrollment slip of the applicant.

  • Prior appointment is not necessary to collect the passport. Passport can be collected during Consular hours of the Embassy (2 PM-4 PM) submitting the documents mentioned.


  • Documents submission time (in-person): 10:00 AM to 01:00 PM (if any additional document is asked)

  • Passport delivery time: 02:00 PM to 04:00 PM

  • Postal delivery is not available

Passport Application Procedure

Step 1: Gather the required documents (a list of documents is provided below).

Step 2: Submit your passport application online. When prompted for a payment method during the application process, select "offline."

Step 3: After completing the online application, deposit the required fee into the Embassy’s bank account (details regarding the fee and bank account are provided below).

Step 4: Prepare printed copies of the required documents and the payment receipt. Visit the Embassy on the date and time of the appointment you selected during the online application process to submit these documents. Your photograph and biometric data will be collected at this time. Therefore, you are requested to wear dark-colored clothing (please avoid uniforms, white, or light-colored attire).

Very Important: Please note that applicant aged 6 or over must be present in-person at the Embassy for biometric enrollment. Applicant aged below 6 does not require biometric enrollment.

Important Tips regarding Passport Application

  • While filling in the application form, the applicant must use a foreign address as the present address and use a Bangladeshi address as the permanent address.

  • Offline payment must be selected in the payment option while filling in the passport application.

  • If the applicant’s current MRP or e-passport is issued with NID, the applicant must apply the next passport with NID. If the current passport was issued with the birth registration no., the applicant can apply for the new passport with the birth registration or NID

  • Uniform, White/light color dresses should be avoided while coming for taking the passport photo in the Embassy

Accessibility

Download Screen Reader