This content was last updated on: Thursday, October 8, 2026 at 08:21 PM
NID requirements
Content: Pages
বি.দ্র.: ১৬ বছরের ঊর্ধ্বে বাংলাদেশী নাগরিকগণ যাদের পূর্বে এনআইডি করা হয়নি কেবল তারাই নতুন এনআইডি এর জন্য দূতাবাসে আবেদন করতে পারবেন। দূতাবাস হতে এনআইডি তথ্য সংশোধন এর সুযোগ নেই। পূর্বে কোন এনআইডি থাকলে নতুন এনআইডি এর জন্য আবেদন সম্ভব নয়।
প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের জন্য যে সকল দলিলাদি প্রয়োজন হবে, তা নিম্নরূপ-
(ক) দূতাবাসে জমাদানের জন্য আবশ্যকীয় দলিলাদি :
(১)অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (https://services.nidw.gov.bd/nid-pub/) এর কপি। আবেদন সহজে পূরণের জন্য ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা যেতে পারে।*
(২)বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড, বাংলা ও ইংরেজি উভয় ভাষায়)*
(৩)মেয়াদ সম্বলিত বাংলাদেশী পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশী পাসপোর্টের কপি/বিদেশী পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিন জন বাংলাদেশি এনআইডিধারী ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে (নির্ধারিত ফরমে) প্রত্যয়নপত্র*
(২)নির্বাচন কমিশন কর্তৃক ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬ টি উপজেলা/থানা এর জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত ‘বিশেষ তথ্য ফরম’ (বিশেষ এলাকার ভোটারদের জন্য জারীকৃত পরিপত্রে উল্লেখিত C ক্যাটাগরির আবেদনকারীদের জন্য);
(৩)নিকাহনামা (Marriage Certificate) ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র;
অনলাইনে আবেদন পূরণের পর দূতাবাসের ইমেইল ঠিকানায় (consular.stockholm@mofa.gov.bd) এপয়েন্টমেন্ট এর জন্য ইমেইল প্রেরণ করতে হবে। দূতাবাস হতে ইমেইল এ প্রাপ্ত এপয়েন্টমেন্টঅনুসারে নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হয়ে ক্রমিক (ক) এ বর্ণিত তারকা (*) চিহ্নিত আবশ্যকীয় দলিলাদি নিবন্ধন কেন্দ্রে (দূতাবাসে) জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিক (দশ আঙুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) প্রদান করতে হবে। উল্লেখ্য, দূতাবাস হতে ইমেইলে প্রদত্ত এপয়েন্টমেন্ট চূড়ান্ত বলে গণ্য হবে এবং আবেদনকারীকে এপয়েন্টমেন্টে প্রদত্ত সময়ে দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। ক্রমিক (ক) এ বর্ণিত তারকা (*) চিহ্নিত আবশ্যকীয় দলিলাদি ব্যতীত বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। উল্লেখ্য, দূতাবাসে প্রিন্ট এর ব্যবস্থা নেই। তাই দূতাবাসে আগমনের সময় কাগজপত্রসমূহের প্রিন্ট কপি সাথে রাখার অনুরোধ জানানো হচ্ছে;
ক্রমিক (খ) এ বর্ণিত প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও দূতাবাসে জমা দেয়া যাবে, তবে দূতাবাসে সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) এর নিকট প্রদান করা যাবে।
০২। এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত ফরম এ প্রদত্ত তথ্যাদির ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে। এর জন্য আবেদনকারীকে ফরম পূরণের সময় দেশী মোবাইল নাম্বার এর স্থানে এমন সচল দেশী মোবাইল নাম্বার দিতে হবে যাতে প্রয়োজনবোধে ফোন করে রেজিস্ট্রেশন অফিসার আবেদনকারী সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করতে পারেন।