দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই। তাই, দূতাবাসে আগমনের সময় প্রয়োজনীয় কাগজপত্র এর প্রিন্ট কপি সংগ্রহে রাখার অনুরোধ করা হলো। The Embassy does not have printing facilities. Therefore, before visiting the Embassy, applicant is requested to keep printed copies of the necessary documents

দূতাবাসে সশরীরে কাগজপত্র জমাদানের সময় সকাল ১০টা থেকে ১টা এবং সংগ্রহের সময় দুপুর ২ টা থেকে ৪ টা, In-person document submission time 10 AM- 1 PM and collection time 2 PM- 4 PM at the Embassy

This content was last updated on: Sunday, November 1, 2026 at 08:17 AM

Birth Registration Certificate (BRC)

Content: Pages

(For English, please scroll down)

জন্ম নিবন্ধন আবেদনের সুবিধা ও এই পেজটি দেখার সুবিধার জন্য জন্য ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহার করুন
Use desktop/laptop for ease of applying BRC and better view of the page

জন্ম নিবন্ধন সনদ (BRC)

  • বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কেবলমাত্র সুইডেন/নরওয়ে/ফিনল্যান্ডে জন্মগ্রহণকারী বাংলাদেশী নাগরিকদের সন্তানদের অনুকূলে জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে পারে।

  • অনলাইনে (লিংক: https://bdris.gov.bd/) আবেদনের পর ইমেইলে পাওয়া আবেদনের আইডি নাম্বার ও প্রয়োজনীয় কাগজপত্র (নীচে উল্লেখ করা) ইমেইল করা (admin.stockholm@mofa.gov.bd) যাবে। ইমেইলে সব তথ্য সঠিকভাবে প্রেরণ করা হলে আবেদনকারীকে দূতাবাসে আগমনের প্রয়োজন নেই। যেকোন জিজ্ঞাসায় admin.stockholm@mofa.gov.bd এ ইমেইল করুন।

  • আবেদনকারীর পিতা অথবা মাতা কেউ বিদেশী নাগরিক হলে আবেদনের পূর্বে দূতাবাসের ইমেইল (admin.stockholm@mofa.gov.bd) এ যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

প্রয়োজনীয় কাগজপত্র (ইমেইলে প্রেরণের ক্ষেত্রে):

বি.দ্র.: দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই

  • অনলাইনে (লিংক: https://bdris.gov.bd/) পূরণকৃত আবেদনের আইডি নাম্বার

বিশেষ দ্রষ্টব্য: উক্ত লিংকে আবেদনের সময় ০১-০১-২০০১ তারিখে বা তার পরে জন্মগ্রহণকারী আবেদনকারীদের অবশ্যই তাদের পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ নম্বর লিখতে হবে এবং এটি অবশ্যই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় হতে হবে। আবেদন করার সময়, আবেদনকারীর স্থায়ী ঠিকানা পূরণ করার পরের ধাপ হলো বর্তমান ঠিকানা পূরণ করা (দ্বিতীয়বারের জন্য)। তখন যদি দেশের নাম নরওয়ে/ফিনল্যান্ড দিলে কাজ না করে, তাহলে দেশের নাম সুইডেন এবং পোস্ট অফিস হিসেবে স্টকহোম পূরণ করে আবেদন জমা দেয়া যাবে।

  • পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি

  • স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত জন্মসনদ (Familjebevis / Population Extract) এর কপি

  • জন্ম নিবন্ধন ফি পরিশোধের রসিদের কপি

  • ডাক খরচ এর ফি পরিশোধের রসিদের কপি (যদি ডাকের মাধ্যমে মূল সনদ সংগ্রহ করতে চান)

  • আবেদনকারীর স্থায়ী ঠিকানা (বাংলাদেশী) পিতা-মাতার ঠিকানার সাথে না মিললে আবেদন করা ঠিকানার সমর্থনে কাগজপত্র জমা দিতে হবে


ফি সংক্রান্ত তথ্য (কেবলমাত্র ব্যাংক ট্রান্সফার গ্রহণযোগ্য। ক্যাশ/কার্ড ট্রান্সফার গ্রহণযোগ্য নয়)

নতুন আবেদন ফি১০ সুইডিশ ক্রোনা (অফেরতযোগ্য)
সংশোধন ফি

২০ সুইডিশ ক্রোনা (অফেরতযোগ্য)

[দূতাবাস কেবলমাত্র দূতাবাস থেকে পূর্বে ইস্যুকৃত সনদের ক্ষেত্রেই সংশোধনের উদ্যোগ নিতে পারে]

ডাকযোগে সনদ গ্রহণ করতে চাইলে ডাক খরচ:

সুইডেনের মধ্যে

নরওয়ে এবং ফিনল্যান্ড থেকে

১২০ সুইডিশ ক্রোনা

১৬০ সুইডিশ ক্রোনা

ব্যাংক সংক্রান্ত তথ্য (ব্যাংক লেনদেনের সময় ম্যাসেজ/ওসিআর ফিল্ডে আবেদনকারীর নাম উল্লেখ করুন)

সুইডেনের মধ্যে

নরওয়ে ও ফিনল্যান্ড থেকে

Bank Giro No.: 131-2438

Nordea Bank

Embassy of Bangladesh, Stockholm

Account No.: 3256 17 13415

IBAN: SE3230000000032561713415

SWIFT: NDEASESS

Nordea Bank AB, 171 21 Solna, Sweden

গুরুত্বপূর্ণ:

  • মূল জন্ম নিবন্ধন সনদ দূতাবাসে সশরীরে বিতরণের সময় দুপুর ২:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত

জন্ম নিবন্ধন সনদ (বিআরসি) সংগ্রহ:

  • আবেদনকারীর অভিভাবকগণ তাদের সন্তানের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করার জন্য দূতাবাসে আসতে পারেন। সন্তানের সনদ সংগ্রহ করার জন্য অভিভাবকদের অবশ্যই তাদের (পিতা/মাতার) পরিচয়পত্র সাথে আনতে হবে।

  • আবেদনকারীর অভিভাবক কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি আবেদনকারীর পক্ষে সনদ সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে, আবেদনকারী এবং অনুমোদিত ব্যক্তির বিবরণ সম্বলিত একটি অনুমতিপত্র প্রয়োজন হবে। অনুমোদিত ব্যক্তিকে অবশ্যই তার মূল বাংলাদেশী পাসপোর্ট অথবা এনআইডি অথবা বিদেশি পরিচয়পত্র সাথে আনতে হবে।

  • সনদ সংগ্রহের জন্য এপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই। উল্লিখিত কাগজপত্র জমা দিয়ে দূতাবাসের কনস্যুলার কার্যসময়ে (দুপুর ২টা-বিকাল ৪টা) এটি সংগ্রহ করা যাবে।

  • ডাক পরিষেবার মাধ্যমেও মূল সনদ সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে, সনদের জন্য আবেদন করার সময় ডাক খরচ প্রদানের রসিদের একটি কপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

যোগাযোগ (কেবলমাত্র জন্ম নিবন্ধন সনদের জন্য)

ই-মেইল: admin.stockholm@mofa.gov.bd

ফোন: +৪৬ ৮ ৫১৯ ৩১৩ ২৪ (১০টা-১টা অথবা ২টা-৫টা)

BIRTH REGISTRATION CERTIFICATE (BRC)

  • Bangladesh Embassy, Stockholm can issue the Birth Registration Certificate only in favor of children of Bangladesh Nationals born in Sweden/Norway/Finland.

  • After submitting the online application, applications can be forwarded by email (admin.stockholm@mofa.gov.bd). Visiting Embassy is not needed if all the documents are properly submitted through email. For any query, kindly email to admin.stockholm@mofa.gov.bd

  • If any of the parents is a foreign national, kindly send an email to admin.stockholm@mofa.gov.bd before applying for the BRC

Documents to be submitted (in-person/by post/by email):

N.B.: The Embassy does not have printing facilities

  • ID number of dully filled-in Birth Registration Certificate (BRC) online application form (for online application, please click https://bdris.gov.bd/)

    N.B.: Applicant’s born on or after 01-01-2001 must enter their parent’s Online Birth Registration Certificate number and it must be in both (Bangla & English) format. During the application, the next step after filling-in the applicant's permanent address is filling-in the current address (for the second time). If entering the country name Norway/Finland does not work, you may submit the application by filling in the country name Sweden and the post office as Stockholm.

  • Copies of parents' birth registration certificates

  • Copy of Birth Certificate issued by local authorities (Familjebevis / Population Extract)

  • Copy of payment receipt (for BRC)

  • Copy of payment of Postage Fee (if the applicant wants the original copy sent through post)

  • If the child’s permanent address (Bangladeshi) does not match that of either parent, it is requested to provide the Embassy supporting documentation for the applied permanent address

Payment per Birth Certificate (Only Bank Transfer is accepted. Cash/Card Transfer is not accepted):

New Application FeeSEK 10 (non-refundable)
Correction Fee

SEK 20 (non-refundable)

[Embassy can initiate correction only for the certificates issued from the Embassy]

Postage fee (if the applicant would like to collect the birth certificate by post)

Within Sweden

From Norway and Finland

SEK 120

SEK 160


Bank Details (If needed, mention applicant's name in the message/ocr field during bank transfer)

Within Sweden

From Norway and Finland

Bank Giro number: 131-2438,
Nordea Bank

Embassy of Bangladesh, Stockholm
Account No. 3256 17 13415
IBAN No. SE3230000000032561713415
SWIFT CODE: NDEASESS
Nordea Bank AB
171 21 Solna, Sweden

Important:

  • Original copy of BRC delivery Time is from 2:00 pm – 4:00 pm

Collection of Birth Registration Certificate (BRC):

  • Parents of applicants can come to the embassy to collect the BRC of their child. The parents must bring their ID to collect their child’s BRC.

  • An authorized person by the applicant's parents may collect the BRC on applicant’s behalf. In that case, an authorization letter containing particulars of the applicant and authorized person is required. The authorized person must bring his/her Original Bangladeshi passport or NID or Foreign ID card with him or her.

  • Prior appointment is not necessary to collect the BRC. It can be collected during Consular hours of the Embassy (10 AM-1 PM and 2 PM-4 PM) submitting the documents mentioned.

  • The original BRC can be collected through postal service. In that case, copy of postage fee payment receipt must be attached while applying for BRC.

Contact (regarding Birth Registration Certificate only)

Accessibility

Download Screen Reader