দূতাবাসে ডকুমেন্ট প্রিন্ট করার ব্যবস্থা নেই। তাই, দূতাবাসে আগমনের সময় প্রয়োজনীয় কাগজপত্র এর প্রিন্ট কপি সংগ্রহে রাখার অনুরোধ করা হলো। The Embassy does not have printing facilities. Therefore, before visiting the Embassy, applicant is requested to keep printed copies of the necessary documents

দূতাবাসে সশরীরে কাগজপত্র জমাদানের সময় সকাল ১০টা থেকে ১টা এবং সংগ্রহের সময় দুপুর ২ টা থেকে ৪ টা, In-person document submission time 10 AM- 1 PM and collection time 2 PM- 4 PM at the Embassy

This content was last updated on: Monday, November 2, 2026 at 10:07 PM

No Visa Required (NVR)

Content: Pages

বাংলাদেশ বংশোদ্ভূত সুইডেন/ফিনল্যান্ড/নরওয়ে এর পাসপোর্টধারীদের জন্য ‘নো ভিসা রিকোয়ার্ড’ (এনভিআর)

বাংলাদেশ বংশোদ্ভূত সুইডেন, ফিনল্যান্ড বা নরওয়ের পাসপোর্টধারীগণ তাদের বিদেশি পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এর জন্য আবেদন করতে পারবেন। তাদের বিদেশে জন্মগ্রহণকারী জীবনসঙ্গী এবং সন্তানও এই সুবিধার আওতাভুক্ত।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সশরীরে বা ডাকযোগে জমা দেয়া যাবে। ট্র্যাকিং আইডিযুক্ত পোস্ট গ্রহণযোগ্য। ট্র্যাকিং আইডিবিহীন পোস্ট না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

গুরুত্বপূর্ণ:

সশরীরে আবেদন জমা দেওয়ার সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত

ডেলিভারি বা পাসপোর্ট ফেরত দেওয়ার সময়: দুপুর ২:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত

দূতাবাসে কোনো নথিপত্র প্রিন্ট করার সুবিধা নেই

আবেদন প্রক্রিয়া:

এনভিআর এর জন্য আবেদনকারীকে নিম্নলিখিত নথিপত্রগুলো (সশরীরে অথবা ডাকযোগে) জমা দিতে হবে:

০১. https://visa.gov.bd/ ওয়েবসাইটে আবেদন করে সেই আবেদনপত্র এর প্রিন্ট

০২. ০১ কপি সাম্প্রতিক রঙিন ছবি। ছবিটির ক্ষেত্রে যা অনুসরণীয়:

-স্পষ্ট হতে হবে, কোনো ছায়া থাকা যাবে না

- ৬ মাসের বেশি পুরোনো হওয়া যাবে না

- সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে

- পাসপোর্ট সাইজের হতে হবে

- আবেদনকারীকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে

- চশমা ছাড়া ছবি তুলতে হবে

০৩. বর্তমানে ব্যবহৃত বিদেশি পাসপোর্ট (মূল পাসপোর্ট) যার মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে।

০৪. বর্তমানে ব্যবহৃত বিদেশি পাসপোর্টের ফটোকপি।

০৫. সুইডেন/নরওয়ে/ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট বা সমতুল্য কোনো নথি

০৬. পেমেন্ট রসিদের কপি

০৭. নিচের সারণিতে উল্লিখিত ডকুমেন্ট:

শ্রেণী

প্রয়োজনীয় ডকুমেন্ট

(ক) বাংলাদেশে জন্মগ্রহণকারী বিদেশি নাগরিকের জন্য এনভিআর (NVR)

নিম্নলিখিত ডকুমেন্টগুলোর যেকোন একটিঃ

  • বাংলাদেশি পাসপোর্টের ফটোকপি (বিদেশি পাসপোর্টের সাথে নামের বানান হুবহু মিল থাকতে হবে। নামের বানানে কোনো অমিল থাকলে, আবেদন করার আগেই বাংলাদেশি পাসপোর্টে তা সংশোধন/পরিবর্তন/অনুমোদন করিয়ে নিতে হবে।) অথবা

  • জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি অথবা

  • ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অথবা

  • পুরাতন পাসপোর্টে এনভিআর থাকলে সেই পাসপোর্ট ও এনভিআর এর ফটোকপি

(খ) বাংলাদেশে জন্মগ্রহণকারী বিদেশি নাগরিকের সুইডেন/ফিনল্যান্ড/নরওয়ে এর পাসপোর্টধারী সন্তানের জন্য এনভিআর (NVR)

  • সন্তানের বাংলাদেশি পাসপোর্ট / জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি

    অথবা

  • আবেদনকারীর বাবা-মায়ের (যারা বাংলাদেশ-জন্মগ্রহণকারী বিদেশি নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট (মেয়াদ থাকা বা মেয়াদোত্তীর্ণ)/ জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র (NID)/এনভিআর (NVR)-এর ফটোকপি এবং পারিবারিক সনদপত্র (familjebevis/population extract)

(গ) বাংলাদেশে জন্মগ্রহণকারী বিদেশি নাগরিকের বিদেশি জীবনসঙ্গীর (স্বামী/স্ত্রী) জন্য এনভিআর

  • জীবনসঙ্গীর (যিনি বাংলাদেশে জন্মগ্রহণকারী বিদেশি নাগরিক) বাংলাদেশি পাসপোর্টের ফটোকপি এবং – পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক সত্যায়িত বিবাহ সনদের ফটোকপি/যথাযথ বিদেশি কর্তৃপক্ষের ইস্যুকৃত বিবাহ সনদ এর কপি

    অথবা

  • বাংলাদেশী জীবনসঙ্গীর বাংলাদেশি পাসপোর্ট/ জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র (NID) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক সত্যায়িত বিবাহ সনদের ফটোকপি/যথাযথ বিদেশি কর্তৃপক্ষের ইস্যুকৃত বিবাহ সনদ এর কপি

এনভিআর ফি (অফেরতযোগ্য):

এনভিআর (NVR) ইস্যু করার জন্য ১০০০ সুইডিশ ক্রোনা (SEK) প্রদান করতে হবে। আবেদনকারী নিচে উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা দিতে পারেন।

ডাক খরচ:

ডাক খরচ (যদি আবেদনকারী ডাকযোগে পাসপোর্ট গ্রহণ করতে চান, তবে তাকে ভিসা ফি-এর পাশাপাশি অতিরিক্ত এই ফি প্রদান করতে হবে): ডাক খরচের পেমেন্ট রসিদসহ নিজের ঠিকানা লেখা একটি খাম (সেলফ-অ্যাড্রেসড এনভেলপ) জমা দিতে হবে।

সুইডেন থেকে

নরওয়ে/ফিনল্যান্ড থেকে

একটি পাসপোর্টের জন্য ১২০ SEK

একই ডাক/কুরিয়ার এর মাধ্যমে পাঠানো প্রতিটি অতিরিক্ত পাসপোর্টের জন্য ২০ SEK

একটি পাসপোর্টের জন্য ১৬০ SEK

একই ডাক/কুরিয়ার এর মাধ্যমে পাঠানো প্রতিটি অতিরিক্ত পাসপোর্টের জন্য ৩০ SEK

ব্যাংক অ্যাকাউন্টের তথ্যঃ

সুইডেনের অভ্যন্তরে

নরওয়ে এবং ফিনল্যান্ড থেকে

Bank Giro number: 131-2438,
Nordea Bank

Embassy of Bangladesh, Stockholm
Account No. 3256 17 13415
IBAN No. SE3230000000032561713415
SWIFT CODE: NDEASESS
Nordea Bank AB
171 21 Solna, Sweden

  • আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, অর্থ প্রেরণের সময় বার্তার (message) জায়গায় আবেদনকারীর নাম উল্লেখ করতে।

  • উল্লেখ্য, ডাক/কুরিয়ার এর মাধ্যমে পাঠানোর সময় কোনো ডকুমেন্ট বা পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে দূতাবাস তার কোনো দায়ভার গ্রহণ করবে না।

No Visa Required (NVR) For Bangladeshi Origin Foreign National


Bangladeshi origin Sweden/Finland/Norway nationals are eligible for endorsement of “No Visa Required to Travel to Bangladesh” on their foreign passports. Their (foreign born) spouses and children are also eligible for this endorsement.

Application with relevant documents can be submitted in-person or by post. It is advised to refrain from sending posts without tracking id.

Important:

In-person Application Submission Time is from 10:00 am – 1:00 pm.

Delivery Time is from 2:00 pm – 4:00 pm.

The Embassy does not have the facility to print documents

Application :

The applicant has to submit the following for NVR (in-person or by post):

01. Duly filled-in application form generated/ printed (with bar code) after submission of information online at https://visa.gov.bd/
02. 01 copy of recent color photograph. The photo should be-

- Clear, with no shadows
- not older than 6 months
- with white background
- Standard passport-size photo
- The applicant should be looking straight at the camera
- Photo should be taken without spectacles

03. Existing foreign passport, in original, with a validity of at least six months.

04. A photocopy of the existing foreign passport

05. Swedish / Norwegian / Finnish residence permit or equivalent document.
06. A copy of Receipt of Payment

07. Relevant Document(s) as mentioned at below table:

Category

Relevant Documents

(A) NVR for the Bangladesh-origin foreign national: At least one photocopy of the documents:

  • Photocopy of Bangladeshi passport (name spelling with the foreign passport required to be same. If any difference in names appears, endorsement/amendment/ correction in Bangladesh Passport must be done beforehand.)

  • OR – Photocopy of national ID Card

  • OR – Photocopy of 17-digit Birth Registration Certificate

  • OR – Photocopy of the Old Passport with NVR

(B) NVR for foreign born child of the Bangladesh-origin foreign national:

  • Photocopy of child’s Bangladeshi passport / Birth Certificate/ NID

    or

  • Photocopy of current/ expired Bangladeshi passport/ Birth Certificate/ NID/ NVR of the applicant’s parents with family certificate

(C) NVR for foreigner spouse of the Bangladesh-origin foreign national:

  • Photocopy of Bangladeshi passport of the spouse (Bangladesh-origin foreign national)

    • AND – Photocopy of valid marriage documents attested by the Ministry of Foreign Affairs, Dhaka or valid marriage certificate from the concerned foreign authorities

  • OR – Passport/BRC/NID of the Bangladeshi spouse

    • AND – Photocopy of valid marriage documents attested by the Ministry of Foreign Affairs, Dhaka or valid marriage certificate from the concerned foreign authorities

Payment:

Payment: For NVR

  • An amount of SEK 1000 is to be paid for issuance of a NVR. Applicant may pay to the designated Bank account mentioned below

  • The Visa Fee is Non-refundable

Postage fee:

  • Postage fee (if the applicant would like to collect the passport by post, the applicant has to pay the following additional fee along with the visa fee):

  • Self-addressed envelope with payment receipt of postage fee.

Within Sweden:

  • SEK 120 for one passport

  • Additional SEK 20 per each additional passport in the same postal/courier service

From Norway and Finland:

  • SEK 160 for one passport

  • Additional SEK 30 per each additional passport in the same postal/courier service

Bank account details:

Within Sweden

||

From Norway and Finland

Bank Giro number: 131-2438,
Nordea Bank

||

Embassy of Bangladesh, Stockholm
Account No. 3256 17 13415
IBAN No. SE3230000000032561713415
SWIFT CODE: NDEASESS
Nordea Bank AB
171 21 Solna, Sweden

  • Applicants are requested to mention their names as message.

  • Please note that, the Embassy will not take any responsibility if any document/passport is lost/ damaged during dispatch by mail/courier service/postal service.

Accessibility

Download Screen Reader